দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেলো ব্রাদার্স
উদ্দেশ্য সফল ফরাশগঞ্জের। রক্ষণাত্মক খেলে তারা বি. লিগে নিজেদের অভিষেক ম্যাচে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ব্রাদার্সের কাছ থেকে। সুবাদে প্রথম ম্যাচ ভালভাবে উতরে যাওয়া ব্রাদার্স দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে গোলশুন্য ড্র করে। চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২------০ গোলে হারায় খুলনা আবাহনীকে।
তবে প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে যে ব্রাদার্সকে দেখা গেছে শুক্রবার অতোটা আক্রমণাতœক ছিল না তারা। বলা ভাল ফরাশগঞ্জ রক্ষণাত্মক হয়ে পড়ায় তারা পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। কয়েকটা দূরপাল্লার শট দিয়ে কেবল ফরাশগঞ্জ গোলরক্ষক বিপ্লবকে একটু পরীক্ষার মুখে ফেলেছে তারা।
৬ মিনিটে ডি বক্সের মাথা থেকে নেওয়া উগান্ডান মিডফিল্ডার ওডোক জেমসের শট বিপ্লব দ্বিতীয়বারের চেষ্টায় গ্রিপে নেন। প্রথমার্ধে ব্রাদার্সের সুযোগ বলতে এটাই। তারপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটে নাইজেরিয়ান জুনিয়রের শটও ঠেকিয়ে দেন ফরাশগঞ্জ গোলরক্ষক। ৬২ মিনিটে তারই কৃতিত্বে অরক্ষিত থাকে ফরাশগঞ্জের গোলপোস্ট; জালালের বদলী হয়ে মাঠে নামা মামুনের প্রচন্ড গতির শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকান বিপ্লব। আর ফরাশগঞ্জ কেবল একবারই একটু বিপদে ফেলেছিল, ৭৬ মিনিটে ইদ্রিস মুটেবি ওয়ান----টু------ওয়ানে হানা দিয়েছিলেন ব্রাদার্স ডিফেন্সে কিন্তু গোলরক্ষক আলীর ক্ষীপ্রতায় নীট ফল শূন্য।
চট্টগ্রাম স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম আবহনীর পক্ষে গোল দুটি করেছেন ধীমান ও খোকন দাস। এই জয়ে তাদের সংগ্রহ এখন ৩ পয়েন্ট।
