বি. লিগে মুখোমুখি মোহামেডান - শেখ রাসেল
দুই দলই নিজেদের প্রথম ম্যচ জিতেছে ন্যূনতম ব্যাবধানে। তাই মাঠের খেলায় সেরকম আধিপত্য দেখাতে পারেনি তারা। সুতরাং প্রথম ম্যচের পর একই অবস্থানে দাঁিড়য়ে ঢাকা মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্র মঙ্গলবার বি. লিগে পরস্পরের মুখোমুখি হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
তবে কাগজে --- কলমে দলের শক্তি বিচার করলে মোহামেডানের চেয়ে শেখ রাসেলকেই একটু হলেও এগিয়ে রাখতে চাইবেন অনেকে। কারণ, মোটামুটি ভালো দেশী ফুটবলারদের সঙ্গে যথারীতি মরক্কোর চার ফুটবলারের সমন্বয় ঘটেছে শেখ রাসেলে। এই বিদেশীরা ঢাকা মাঠে পরীক্ষিত এবং নিশ্চিন্তে ভরসা রাখার মতোই। অবশ্য তারপরও শেখ রাসেলের কোচ ওয়াজেদ গাজী মনে করেন, “আমাদের চেয়ে মোহামেডান শক্তিশালী। তারা একটা ঐতিহ্যবাহী দল এবং প্রায় তিন মাস প্র্যাকটিস করার ফলে তাদের খেলোয়াড়দের সমন্বয়টাও আমাদের চেয়ে ভালো।”
অথচ মোহামেডানে সেরকম কোনো তারকা নেই বললেই চলে। অনূর্ধ্ব ----- ২৩ বছর বয়সী ফুটবলারদের সঙ্গে চার নাইজেরিয়ানকে জুড়ে দিয়েও প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে ভালো খেলতে পারেনি। ওই ম্যাচে মাত্র এক গোলে জিতলেও মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করার জন্য ওই জয়ই যথেষ্ট, “ এই জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করি, শেখ রাসেলের ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াবো আমরা।”
তাদের তারকা নেই, নাইজেরিয়ানরাও খুব সাদামাটা ফুটবল খেলেন। জানা গেছে, পাওনা নিয়েও খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ ------ বিক্ষোভ আছে। সব মিলিয়ে সার্বিক আয়োজন খারাপ হলেও মোহামেডানের লক্ষ্য কিন্তু চ্যাম্পিয়ন হওয়া। “আমরা অন্যান্যবারের মতো লিগ শিরোপার জন্যই লড়ছি, তাই প্রতিপক্ষকে হারানো ছাড়া আর কোনো টার্গেট নেই”------- খেলোয়াড়দের উ্জ্জীবিত করার মতোই বক্তব্য মোহামেডান কোচের।
তাদের জন্য এই ম্যাচে একটা দুঃসংবাদ হচ্ছে কার্ডের খাড়া পেরিয়ে মাঠে নামবেন বুরদ্বীপ। সুবাদে প্রথম ম্যাচে অরক্ষিত শেখ রাসেলের ডিফেন্স মোহামেডানের বিপক্ষে কিছুটা সুরক্ষিতই হবে। আর ম্যাচ জেতানোর জন্য মরক্কোর টোয়াটি ইউনুসের কাছেই রাসেলের বেশি প্রত্যাশা। অথচ ঠিক সেরকম কেউ নেই যার কাছে বিশেষ কিছু চাইতে পারে মোহামেডান। দেশের ফুটবলের অন্যতম সফল এ ক্লাবের এবার ভরসা শুধুই তারুন্য?
কে জিতবে? তা জানার জন্য মঙ্গলবার পৌনে ৫টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের শেষ দেখা ছাড়া উপায় কি!
