মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর
চাঁদাবাজির মামলায় কারাগারে থাকার ১৩ দিন পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়ার জামিন মঞ্জুর করেছে আদালত।
দশ বছর আগে দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর প্রথম সহকারি দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল চৌধুরী তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে লোকমান হোসেন ভূঁইয়া গত ২৭ ফেব্র“য়ারি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
মামলা সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় বরাব মৌজার ২৬ শতাংশ জমি দখলের হুমকি দিয়ে মালিককের কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে লোকমানের বিরুদ্ধে ১৯৯৬ সালের ১৮ ডিসেম্বর এই মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করেন গ্রিনরোডের মফিজুর রহমান রোকন। আসামী পক্ষে জামিনের আবেদন জানান অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী।
