২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে থাকছেন না ব্রেট লি!

শেষ পর্যন্ত বুঝতে পারলাম, বিশ্বকাপে আমি যেতে পারছি না। এটা মেনে নেয়া খুব কঠিন। কিন্তু কখনো কখনো এ ধরনের ঘটনা তো মেনে নিতেই হয়”ÑÑ অনুভূতিতে কেমন যেন দার্শনিকতার ছোঁয়া। তবে দার্শনিকতা ছাপিয়ে ব্রেট লি’র মন কি বিষাদেও আচ্ছন্ন নয়? তার জন্য ২০০৭ বিশ্বকাপ শুরুর আগেই যে শেষ! গোড়ালির চোটের অবস্থা জানার জন্য শুক্রবার অস্থিরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরই দুঃসংবাদটা জানতে পেরেছেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার। মাঠে ফেরার জন্য তার নাকি অন্তত দুই থেকে তিন মাসের বিশ্রাম প্রয়োজন। যার অর্থ, একাধিক সমস্যায় কণ্টকিত অস্ট্রেলিয়াকে ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে তাদের অন্যতম সেরা বোলারকে ছাড়াই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

গত সপ্তাহে নিউজিল্যান্ড সফরেই সর্বনাশটা হয়েছে ব্রেট লি’র। চ্যাপেলÑÑহ্যাডলি সিরিজের প্রথম ম্যাচের আগের দিন অনুশীলনে বাঁ গোড়ালির শিরা ছিড়ে ফেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ হওয়া সিরিজটা পুরো মিস করলেও আশা করছিলেন অন্তত বিশ্বকাপের ‘সুপার এইট’ থেকে খেলতে পারবেন। সেই আশা দুরাশায় পরিণত হওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ ১৫০টি ওয়ানডেতে ২৬৭ উইকেট নেয়া লি,“বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই --- এটা শোনাটাই হতাশাজনক। চিকিৎসকের দেয়া কঠিন অনুশীলনপর্ব আমি অনুসরণ করতে পারতাম না। আমার পায়ে ভীষণ ব্যথা.......আর তাই আমার বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই।”

এমনিতেই টানা ৫ ম্যাচে হেরে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়া রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, অ্যান্ড্রু সাইমন্ডস ও মাইকেল ক্লার্কের রয়েছে চোটজনিত সমস্যা। তার সঙ্গে এই দুঃসংবাদ যোগ হওয়ায় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচও খুব হতাশ,“ব্রেট লি যে বিশ্বকাপে অংশ নিতে পারছে না এটা তার জন্য  বিশাল এক হতাশাজনক ঘটনা। এই টুর্নামেন্টের জন্য আমাদের পরিকল্পনা আর প্রস্তুতিতেও এটা বিরাট আঘাত। যাহোক, (ব্রেট লি খেথতে পারছে না) এ ব্যাপারটি ১৫ জনের দলে যোগ দেয়ার দারুণ সুযোগ করে দিয়েছে স্টুয়ার্ট ক্লার্ককে।” হিলডিচ জানিয়েছেন, আগামী বুধবার অস্ট্রেলিয়া দল ওয়েস্ট ইন্ডিজে রওনা দেয়ার আগেই  খেলোয়াড় তালিকায় লি’র জায়গায় ক্লার্ককে রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হবে আইসিসি’র কাছে।

তার বদলি হিসাবে ক্লার্ককে রাখার সিদ্ধান্তে লি অবশ্য দারুণ আনন্দিত। রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের সতীর্থের প্রতি শুভ কামনাও জানিয়েছেন তিনি     আন্তরিকতার সঙ্গে,“স্টুকে (ক্লার্ক) নেয়ায় আমি খুবই খুশি। ও দারুণ একজন মানুষ। এ ধরনের সুযোগ তার প্রাপ্য। ও শুধু দুর্দান্ত ক্রিকেটারই নয়, দলের সবার সঙ্গে তার সম্পর্কও ভালো। আমি নিশ্চিত, বিশ্বকাপে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার প্রতি আমার শুভ কামনা রইলো।”

অন্যদিকে ব্রেট লি’র জন্য খারাপ লাগলেও অভাবনীয়ভাবে হঠাৎ সুযোগটা এসে যাওয়ায় উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি স্টুয়ার্ট ক্লার্ক ,“ব্রেটের জন্য এটা ভীষণ হতাশাজনক ঘটনা। কারণ, দলে এবং দলের বাইরেও সে সবার ভালো বন্ধু। এটা (লি’র অনুপস্থিতি দলে)  বড় শূন্যতা তৈরি করবে। তবে আমি বিশ্বকাপে যেতে পারার সম্ভাবনায় দারুণ উত্তেজিত।”