২০৯ রানেই শেষ বাংলাদেশ এ দলের ইনিংস
ইংল্যান্ড এ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের শুরুটা ভাল করতে পারলো না বাংলাদেশ এ দল। লজ্জায় পড়তে পড়তেও পড়ে নি তারা উইকেট রক্ষক সগির হোসেনের কল্যাণে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষপর্যন্ত ৮৬.৫ ওভারে ২০৯ রানে অল আউট হয়ে প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং করতে নেমেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশীরা। এক পর্যায়ে ৪৫ রানেই নাই হয়ে যায় তাদের ৫ উইকেট। জহুরুল ইসলাম (০), মেহরাব হোসেন (৪), নাসিরুদ্দিন (১২), মার্শালা আয়ুব (৫) ও নাদিফ চৌধুরির (০) ব্যর্থতায় বিপদের মুখে পড়ে বাংলাদেশ।
কিন্তু ষষ্ঠ উইকেটে অধিনায়ক তুষার ইমরানের সঙ্গে সগিরের জুটি একটু প্রতিরোধ গড়ে ৮৪ রান যোগ করলে কিছুটা স্বাস্তি ফিরে বাংলাদেশ এ দলের শিবিরে। তুষার আউট (৫২) হয়ে যাওয়ার পর সগিরকে কিছুটা সঙ্গ দেন শরীফ (২৮) এবং দলের স্কোর নিয়ে যান ১৯৭ রানে। ওই জায়াগাতেই ১৪ টি বাউন্ডারিসহ সগিরের ৮৬ রানের ইনিংসটির মৃত্যূ হলে বাংলাদেশ এ দলও আর বেশিদূর এগোতে পারেনি।
ইংলিশ বোলারদের মধ্যে পেসার স্টুয়ার্ট ব্রড তিনটি এবং ওনিয়নস দুটো উইকেট নিয়েছেন। জবাবে ইংল্যান্ড এ দল ব্যাট করতে নেমে এক ওভারে কোনো সংগ্রহও নেই, কোনো উইকেটও হারায়নি।
