২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ক্লাব কাপ রাগবিতে আজাদ  স্পোর্টিং চ্যাম্পিয়ন

পল্টন ময়দানে  শেষ হয়েছে ক্লাব কাপ রাগবি টুর্নামেন্ট ২০০৭। বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশন আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। রোববার তারা ০৭ ---- ০৫ পয়েন্টে  ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

দিনের অন্য ম্যাচে  মেরিনার ইয়াংস ক্লাবকে ০-২৬ পয়েন্টে  বিধ্বস্ত করে রানার্স আপ হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ১৬ ফেব্র“য়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম।