বঙ্গবন্ধু স্টেডিয়ামের মালিকানার কোনো দলিলই নেই ক্রীড়া পরিষদের কাছে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মালিক কারা ? এটা কী সরকারের জায়গা নাকি অন্য কারো ? এ নিয়ে মারাতœক এক সংকটের মধ্যে পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সংকট সত্যি, কারণ এ মুহুর্তে বঙ্গবন্ধুৃ স্টেডিয়াম নিজেদের দাবি করার মতো কাগজ----পত্র নেই জাতীয় ক্রীড়া পরিষদের হাতে ! তার সত্যতা স্বীকার করেছেন পরিষদের নতুন সচিব আমিনুল ইসলাম খান। এটাকে মারাতœক সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, “জাতীয় ক্রীড়াপরিষদে আছে মাত্র স্টেডিয়াম এলাকার ১২ একর জমির দলিল। তার মধ্যে স্টেডিয়াম আছে কিনা তা---ও নিশ্চিত নয়। বাকি ১৮ একর জমির দলিলের কোনো খোঁজ নেই।”
নবনির্মিত এনএসসি টাওয়ারে বিদ্যুৎ---- লাইনের সংযোগ নিতে গিয়েই এই সংকটের মুখে পড়ে জাতীয় ক্রীড়া পরিষদ। রাজউক তাদের কাছে জায়গার দলিল চেয়ে বসলে পরিষদ তা দেখাতে ব্যর্থ হয়। এবং তখনই স্টেডিয়াম এলাকার নিজেদের সমস্ত জায়গার দলিল বের করার নির্দেশ দেন পরিষদ সচিব। কিন্তু পাওয়া গেছে মাত্র ১২ একর জায়গার দলিল। অথচ ভূমি মন্ত্রণালয় স্টেডিয়াম এলাকায় নামমাত্র সালামির বিনিময়ে ৩০ একর জায়গা দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদকে। তার মধ্যে রেকর্ডে কেবল ১২ একর জায়াগাই আছে তাদের নামে। বাকি ১৮ একরের কোনো রেকর্ড---পত্র নেই তাদের কাছে। কেবল মুখে মুখেই তা ক্রীড়া পরিষদের হয়ে আছে।
পরিষদ সচিব আমিনুল ইসলাম খুব বিস্মিত হয়েছেন এই অবস্থা দেখে, “আমি খুব আশ্চর্য হচ্ছি, নিজেদের জায়গার কাগজ---পত্র ঠিক না করে এতদিন কীভাবে চলেছে ক্রীড়া পরিষদ। কেউ দুষ্ট মতলব নিয়ে দখল করে নিলে তো কিছু করার ছিল না। কারণ নিজেদের প্রমাণ করার মতোও কোনো কাগজ---পত্র নেই পরিষদের হাতে।”
এখন কীভাবে কী করা যায় তা নিয়েই ভাবছে তারা।
