ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা ব্যাংক বিজয় দিবস হকিতে বিকেএসপি বড় জয় পেয়েছে। তারা ৭-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে।
সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণক সমাজের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই গোল উৎসব করেছে বিকেএসপি। প্রথমার্ধে তারা এগিয়ে যায় ৪-০ গোলে এবং ম্যাচ শেষে ব্যবধান আরো বড় হয়ে ৭-০তে গিয়ে ঠেকে। জামিল বিন তালেব একাই করেছেন তিন গোল। এছাড়া সৈয়দ আল মাসুম, গোলাম মোস্তফা মানিক, শামসুল আলম সুজন ও ইমরান হোসেন মিন্টু করেছেন একটি করে গোল।
তুলনায় সোনালী ব্যাংক-বাংলাদেশ বিমানের ম্যাচটি বেশ প্রতিদ্ব
bdnews24