২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ গঠনের সময় ১০ দিন বাড়িয়ে দিয়েছে

প্রলয়ংকরী ঘুর্ণিঝড় সিডরে প্রায় ২৮টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেজন্য ওখানকার স্বাভাবিক কর্মকান্ড এখন ব্যাহত হচ্ছে। এসব বিবেচনা করেই ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন ১০ দিন বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রলয়ংকরী ঘুর্ণিঝড় সিডরে প্রায় ২৮টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেজন্য ওখানকার স্বাভাবিক কর্মকান্ড এখন ব্যাহত হচ্ছে। এসব বিবেচনা করেই ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন ১০ দিন বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার বাফুফে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফে সভাপতি এস এ সুলতান জানিয়েছেন, "দক্ষিণ অঞ্চলের অনেক জেলা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে ঘুর্ণিঝড়ে। তাই আমরা ডিএফএ নির্বাচনের সময়সীমা আরো ১০ দিন বাড়িয়ে দিয়েছি।" তার মানে বাফুফে নির্বাচনও পিছিয়ে গেল পঞ্চমবারের মতো। সর্বশেষ সূচী অনুযায়ী ১৯ জানুয়ারি বাফুফে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে গেছে ফ্রেব্র"য়ারির প্রথম সপ্তাহে। "পরিবর্তিত পরিস্থিতিতে ৫ ডিসেম্বরের পরিবর্তে ১৫ ডিসেম্বরের মধ্যে করতে হবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন। আর বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৪ ডিসেম্বরের মধ্যে সারতে হবে। সে হিসেবে আগামী ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে হবে বাফুফে নির্বাচন"-- বলেছেন বাফুফে সভাপতি। এ প্রসঙ্গে তিনি আরো একবার বিশেষ সাধারন সভার প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন। অথচ বাফুফের কাউন্সিলররা ও সরকার বিশেষ সাধারন সভা আহ্বানের দাবি জানিয়েছে। এছাড়া ঘুর্ণিদুগর্তদের জন্য তহবিল সংগ্রহে আবাহনী ও মোহামেডানের মধ্যে তিনটি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩, ৫ ও ৭ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২২১৫ঘ.