২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান ও ভিক্টোরিয়ার জয়

ঘন কুয়াশা কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটে প্রভাব ফেলেছে ভালোই। বুধবার বিকেএসপিতে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ও বিমানের অষ্টম রাউন্ডের ম্যাচটা হতেই পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 08:45 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পরিত্যক্ত ম্যাচটি হবে ২ ফেব্র“য়ারি। মিরপুরে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটিও একই কারনে ৪০ ওভারে নির্ধারিত হয়। তাতে দুই ওপেনার রাশেদুল হক (৫৯) ও জুনায়েদ ইমরোজ সিদ্দিকীর (৫২) হাফসেঞ্চুরিতে ২০৩ রান তোলা মোহামেডান ৩৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ম্যাচের সেরা বাহাতি স্পিনার আরাফাত সানি (৩/২৬) ব্রাদার্সকে ১৬৭ রানে গুটিয়ে দিতে রেখেছেন সবচেয়ে বড়ো ভূমিকা। আট ম্যাচ খেলে এটা মোহামেডানের ষষ্ঠ জয়। আর ব্রাদার্সের টানা অষ্টম হার। ষষ্ঠ জয় পেয়েছে ভিক্টোরিয়াও। ৪৩ ওভারে নির্ধারিত ম্যাচে ওপেনার ইমরুল কায়েসের ৭৪ রানের সুবাদে ৭ উইকেটে ২৫১ রান তুলে ভিক্টোরিয়া ৯২ রানের বড়ো ব্যবধানেই হারিয়েছে সিটি ক্লাবকে। ইমরুল হয়েছেন ম্যান অফ দি ম্যাচ।