২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ক্রিকেটের জন্য বিসিবির আর্থিক সহায়তা

ভারতের মুম্বাইতে অনুষ্ঠেয় মুক ও বধির ক্রিকেটারদের জন্য আয়োজিত প্রথম এশিয়া কাপ ক্রিকেটে অংশ নেবে বাংলাদেশও। প্রতিযোগিতায় অংশগ্রহনের খরচবাবদ দলকে তিন লাখ টাকার আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 08:25 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শুধু তাই নয়। বাংলাদেশ মুক ও বধির ক্রিকেট দলকে কোচ ও প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি খেলার সরঞ্জামও দেবে তারা। মঙ্গলবার বিসিবি সভাপতি এম আব্দুল আজিজের ডাকা বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।