২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে সিলেট

পেশাদার ফুটবল লিগ শুরুর আগেই বড় এক ধাক্কা খেয়েছে। মঙ্গলবার রাতে সিলেট জেলা ক্রীড়াসংস্থা বি. লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার খবর জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

অথচ ১৫ ফেব্র“য়ারি থেকে দেশে প্রথমবারের মতোই বি. লিগ হওয়ার কথা। তার সপ্তাহদুয়েক আগেই কোনো দলের নাম প্রত্যাহার করে নেওয়ার খবর আয়োজকদের জন্য বয়ে এনেছে মারাতœক হাতাশা। কিন্তু হঠাৎ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থা কেন এরকম সিদ্ধান্ত নিয়েছে ? বাফুফে সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলালের জবাব, “কদিন আগে তাদের নতুন কমিটি হয়েছে। তারা নাম প্রত্যাহারের কারণ হিসেবে শুধু আর্থিক সংকটের কথা বলেছেন।”

 অনেকদিন ধরেই সিলেট জেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বাক--বিতন্ডা চলছিল। নির্বাচিত হয়েও খোন্দকার ফয়জুর রহমান বাবুলের কমিটি দায়িত্ব নিতে পারছিল না। অবশেষে তিন দিন আগে আরেফ আহমেদের নেতৃত্বাধীন কমিটিকে হটিয়ে তারা দায়িত্ব নেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার। নাম প্রত্যাহার প্রসঙ্গে নতুন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বাবুলের বক্তব্য, “আর্থিক সংকট ও অন্যান্য কারণে আমরা বি. লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” কিন্তু অন্যন্য কারণগুলো তিনি খুলে বলতে নারাজ।

এতে করে ঢাকার বাইরের একটি দলের সঙ্গে একটি ভেন্যুও হারিয়েছে বি. লিগ। তাদের জায়গায় নতুন কোনো দলকে নেওয়া হবে নাকি ১১ দলকে নিয়েই হবে তা সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েকদিনের মধ্যেই জরুরী সভায় বসবে পেশাদার লিগ কমিটি।