২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটাই যেন অলিম্পিক বাছাইয়ের বাংলাদেশ দল

অলিম্পিক বাছাইপর্বের দলই যেন খেলেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সোমবার ম্যাচে দলটির প্রতিপক্ষ ছিল ঢাকা মোহামেডান। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ। ফলাফলই বলে দিচ্ছে বাংলাদেশ অনূধ্বর্ -- ২৩ ফুটবল দলের উন্নতির কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এর আগে মোহামেডানের কাছেই তারা হেরেছিল ০ --- ১ গোলে। কিন্তু সোমবারের ম্যাচে প্রথমার্ধে অনূর্ধ্ব --- ২৩ দল বেশ আধিপত্য        বিস্তারকরেে খেলেছে। ত্রিশ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় তারা। ডানদিক থেকে জাহিদ হোসেনের জোরালো শট মোহামেডান গোলরক্ষক পলের হাত ফসকে বেরিয়ে গেলে আবাহনীর জাহিদ সুযোগের সদ্ব্যবহার করেন। অবশ্য প্রথামার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে ম্যাচে সমতা আনেন সেন্টু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মিঠুর গোলে মোহামেডান এগিয়ে যায়। পরে জাহিদ হোসেনের পেনাল্টিতে হার বাঁিচয়েছে অনূর্ধ্ব --- ২৩ দল।

এই ম্যাচ দেখে কোচ আবু ইউসুফ পুরোপুরি সন্তুষ্ট না হলেও দলের উন্নতির কথাই বলেছেন, “দল মোটামুটি ভালোই খেলেছে। এখনো তাদের ফিজিক্যাল ট্রেনিং--ই শেষ হয়নি। মাঠে তাদের পজিশন , ট্যাকল ও দৌড়াদৌড়ি করে খেলার ব্যাপারগুলোতেও উন্নতি হয়েছে।” তবে পাসিং এবং খেলার বিভিন্ন কৌশলগত দিকে এখনো গলদ আছে বলেই মনে করেন কোচ, “এসবে উন্নতি করতে অনেকদিন একসঙ্গে প্র্যাকটিস করতে হয় এবং খেলতে হয়। আমি আজ সেরাদেরই খেলিয়েছি।”

মানে ২৫ জনের মধ্যে এটাই কোচ আবু ইউসুফের সেরা একাদশ। যেখানে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নেমেছেন স্ট্রাইকার রবিন, গোলরক্ষক তারেক। তাহলে এদের ওপরই তার মূল ভরসা প্রাক অলিম্পিক বাছাইপর্বে!

দল ঃ শাকিল, জহিরুল, আরিফ, আমিনুল, ওয়ালী ফয়সাল, মারুফ, শরীফ, জাহিদ হোসেন, জাহিদ, উজ্জ্বল ও এমিলি