২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো ফুটবলের আশ্বাস দিলো খুলনা আবাহনী

মাঝারি মানের দল খুলনা আবাহনী। এই শক্তি নিয়ে বি. লিগে শিরোপা--স্বপ্ন দেখা না গেলেও তারা অভিযান শুরু করবে চমক দেখানোর প্রত্যাশা নিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রোববার বি. লিগের দল পরিচিতির সংবাদ সম্মেলনে এসে খুলনা আবাহনীর কর্মকর্তারা নিজেদের সিদ্ধান্ত -- সম্ভাবনার কথা জানিয়ে গেছেন। ইভেন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান বাবলুর চোখে তাদের সম্ভাবনায় অনুপ্রেরণা জোগাচ্ছে জাতীয় ফুটবল লিগ, “এর আগে আমরা জাতীয় লিগে খেলেছি এবং সেখানে বড় দলগুলো, যেমন আবাহনী, মোহামেডান,  মুক্তিযোদ্ধার সঙ্গেই হেরেছি। ছোট দলগুলোর কাছে কিন্তু হারিনি আমরা। পেশাদার লিগেও আশা করি সেই ধারা বজায় রাখতে পারব।”

এই প্রত্যাশার মূলে আছেন ঢাকার ফুটবলাররা এবং তাদের পাশে প্র্যাকটিস। পুরো বিষয়টি জেনে নিন দলের প্রধান কোচ আলী আজগর নাছিরের কথায়, “আমরা প্রিমিয়ার লিগের ৪/৫ জন খেলোয়াড় নিয়েছি। বাকিরা ঢাকার প্রথম বিভাগের খেলোয়াড়। মোটামুটি সবাই ঢাকা লিগের খেলোয়াড়।  খেলোয়াড় সংগ্রহের পর প্র্যাকটিসেও আমরা বেশ জোর দিয়েছি। অনেকদিন ধরে আমাদের প্র্যাকটিস হচ্ছে। তাই মাঠে ভালো ফুটবল উপহার দিয়েই আমরা চমকে দেওয়ার মতো দল হিসেবে আতœপ্রকাশ করতে চাই।”

এখনো বাফুফেতে নিবন্ধন না করালেও ১৫ জন ফুটবলারের সঙ্গে খুলনা আবাহনীর দ্বিপাক্ষিক চুক্তি হয়ে গেছে। কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক ৩ লাখের বেশি নয় বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। স্থানীয়দের সঙ্গে দু --- তিন জন বিদেশী ফুটবলার যোগ দেবেন পরে। দল গঠন ও লিগ চালানোর জন্য ১ কোটি টাকা বাজেট ধরেছে খুলনা আবাহনী। তবে স্পন্সরের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।