দক্ষিণ আফ্রিকা ৭৬/৪
তৃতীয় দিনে জমে উঠেছে ম্যাচ। আগের দিনের ২ উইকেটে ৩৬ রান নিয়ে খেলতে নেমে আরো দু উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্ন বিরতিতে তাদের স্কোর ৪ উইকেটে ৭৬।
৩৩ রান করে আউট হয়ে গেছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। দুটি করে উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া (২/১৭) ও মোহাম্মদ আসিফ (২/২৫)। ব্যাট করছেন জ্যাক ক্যালিস (১৪*) ও অ্যাশওয়েল প্রিন্স (১৯*)। জিততে হলে এখনো ৮৫ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
