পাকিস্তান ৩৮/২
দ্বিতীয় দিনের সকালটা বোলারদের আর মার্ক বাউচারের। ৬ উইকেটে ১৩১ রান নিয়ে দিন শুরু করে তাই ১৮৩ রানে শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
স্কোর আরো বড় হতে না দেওয়ার কৃতিত্ব যদি মোহাম্মদ আসিফ (৩/৫৩), দানিশ কানেরিয়া (৩/৪৪), মোহাম্মদ সামি (২/৪১) , শহীদ নাজিরদের (১/৩৭) হয়; তাহলে এর চেয়েও কম রানে ইনিংস শেষ হতে না দেওয়ার কৃতিত্বটা মার্ক বাউচারের। শেষ দিকে তার আগ্রাসী ব্যাটিংই প্রথম ইনিংসে ২৬ রানের লিড এনে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫ টি চার ও ২টি ছক্কাসহ ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন বাউচার। দ্বিতীয় ইনিংস শুরু করেছে পাকিস্তান। আবার উদ্বোধনী জুটির ব্যর্থতায় মধ্যাহ্ন বিরতির পর তাদের স্কোর ২ উইকেটে ৩৮। দুটো উইকেটই নিয়েছেন স্টেইন।
