২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ির কাঁটায় দশ দেখা যায়?

কোথায় গিয়ে থামবেন রজার ফেদেরার? টেনিসে এই প্রশ্ন এখন সবার। পিট সাম্প্রাসের ১৪ টি গ্র্যান্ড স্লাম সিঙ্গেলস জেতার রেকর্ড যে সুইজারল্যান্ডের এই তরুণ ভাঙ্গবেন, তাতে খুব একটা সন্দেহ নেই। রেকর্ড ভেঙ্গে-- গড়ে আবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। তবে কি দশম শিরোপাটাও পেয়ে যাচ্ছেন ফেদেরার? লিখেছেন আশীষ চক্রবর্ত্তী

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 09:26 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

 অ্যান্ডি রডিক আর রজার ফেদেরারের পার্থক্য কী?  ফেদেরার র্যাকেট ছুঁড়ে মারতে ভুলে গেছেন আর রডিকের এই স্বভাবটা দূরই হচ্ছে না! এটাই আসল পার্থক্য। বাকি পার্থক্যগুলো সবারই জানা। এবং সেগুলোও র্যাকেট ছোঁড়ার সঙ্গে সম্পর্কিত।

শুক্রবারও বারকয়েক হাতের র্যাকেট মাটিতে ফেলেছেন রডিক। ফেলবেন না? এত হম্বি -- তম্বি করে সেমি ফাইনালে উঠে দেখলেন ফেদেরারের তুলনায় তিনি কিছুই না, ম্যাচ গড়াচ্ছে ৬ --- ৪, ৬ --- ০, ৬ --- ২ ফলাফলের দিকে ---- এ হতাশা কি লুকিয়ে রাখা যায়? ফেদেরারও কি পারতেন এমন হতাশা লুকোতে? এখন তো তারই রাজত্ব , বিজয়মুকুট মাথায় তোলার আনুষ্ঠানিকতা সারতে এখানে ওখানে ঘুরে বেড়ানোর সময়। র্যাকেটই তার সব। ওটা ছুঁড়ে মারবেন কেন! তবে এমন সময় তারও ছিল যখন নামের আগে ছিল “ আগামীর তারকা” লেবেল, অথচ কোর্টে প্রায় জেতা ম্যাচ হেরে বসা ছিল নিত্যদিনের ঘটনা। তখন র্যাকেট ছোঁড়া তার কাছেও ছিল ডাল --- ভাত! রডিকদের সঙ্গে তার পার্থক্য এখানেই --- হতাশার স্তুপে তারা সাফল্যের মিনার গড়তে পারছেন না ; রজার ফেদেরার সেটা পেরেছেন, পারছেন এবং পারবেন।

বয়স ২৬। গ্র্যান্ড স্লাম একক শিরোপা ৯টি। ক্যারিয়ারের এই দুটো হাইলাইটই ফেদেরারকে বর্তমান ও ভবিষ্যতে পরিচিত করার জন্য যথেষ্ট। ৯টি শিরোপা আসলে অমরত্বের পথে নয়টি ধাপ যার প্রত্যেকটি পেরোনোর পরই কোনো --- না --- কোনো   সাবেক গ্রেটের মুখে ছুটেছে প্রশংসার ফুলঝুরি। কখনো জন ম্যাকেনরো বলেছেন, “  যেভাবে খেলছে তা দেখে মনে হয় পিট সাম্প্রাসের রেকর্ডও ও ডিঙ্গিয়ে যাবেই।” কখনো বা রড লেভার, পিট সাম্প্রাসের মুখে শোনা গেছে শিহরিত হওয়ার মতো স্তুতি। ২৬ বছর বয়সে এমন উচ্চতাতেই এখন রজার ফেদেরার। 

ফেদেরারের জীবনের বয়স ২৬ আর জীবনে টেনিসের বয়স ২২। অবাক হলেন? হ্যাঁ, মাত্র ৪ বছর বয়সে টেনিসে হাতেখড়ি। পরে টেনিসের ক্ষতি হয় বলে লেখাপড়া ছাড়ার অধিকার দাবি করে বসেন বাবার কাছে! দাবি আদায়ও হয়ে যায়! সেই থেকে টেনিস আর ফেদেরার দুজনে দুজনার। এখন তো রেকর্ড আর ফেদেরারও ......!

জুনিয়র টেনিসে এসেই রেখেছিলেন প্রতিভার প্রমান। উইম্বলডনে জুনিয়রদের সিঙ্গেলস জেতার পর পেশাদার টেনিসে নাম লেখাতেও বেশি সময় নেননি। কিন্তু গ্র্যান্ড স্লাম শিরোপায় হাত রাখতে রাখতে চলে যায় অনেক সময়। প্রথম তিন বছরে গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল খেলেছেন বেশ কয়েকবার, কিন্তু সেখান থেকে ফিরে এসেছেন র্যাকেট মাটিতে ছুঁড়ে। হতাশায় ম্যাচ শেষে কাঁদতেন। ২০০৩ সালে উইম্বলডন শেষেও কাঁদলেন, তবে সে কান্নায় ছিল সাফল্যের অশ্র“কণা! সিঙ্গেলস জেতার সুবাদে তখন উইম্বলডন জুনিয়র ও সিনিয়র চ্যাম্পিয়নশিপ জেতা চতুর্থ খেলোয়াড় হয়ে গেছেন রজার ফেদেরার। তারপর থেকে আর পেছনে তাকানো নয়। ফেদেরার শুধু এগোচ্ছেন, রেকর্ড ভাঙ্গছে  --- গড়ছে, বিশেষজ্ঞদের মুখে বইছে প্রশংসার স্রোত।

এবার অস্ট্রেলিয়ান ওপেনে এসেও রেকর্ড গড়েছেন, পেয়েছেন গ্রেটদের প্রশংসাও। টানা একাদশ গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠেছেন উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় হিসেবে। রডিকের আত্মবিশ্বাস ধূলায় লুটিয়ে দিয়ে হয়েছেন টানা সাতটি গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠা ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড়। রোববার ফাইনাল। সেখানে তার প্রতিপক্ষ ফার্নান্দো গঞ্জালেস। জার্মানির টমি হাসকে হারিয়ে চিলিয়ান এই খেলোয়াড় যে আত্মবিশ্বাসে টগবগ করছেন তাতে সন্দেহ নেই। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরারকে তিনি শিরোপাবঞ্চিত করতে পারবেন এ ব্যাপারে অবশ্যই সন্দেহ আছে। থাকবেই তো। ফেদেরারের একটা ডাকনাম জানেন তো? এল রেলোজ সুইজো। স্প্যানিশ এই শব্দগুচ্ছের অর্থ সুইস ঘড়ি। সুইস ঘড়ির কাঁটায় কি এখন দশ দেখতে পাচ্ছেন না?