২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজেই জিতল মোহামেডা, সোনারগাঁ

তুলনায় সহজ প্রতিপক্ষ ইন্দিরা রোড। তাদের ৯৬ রানের ব্যবধানে হারাতে একটুও বেগ পেতে হয়নি মোহামেডানকে। শুক্রবার তারা প্রথমে ব্যট করে ২৭৬ রান করার পর ইন্দিরা রোডকে ১৮০ রানেই গুটিয়ে দিয়েছে। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁ ক্রিকেটার্স ৮ উইকেটে হারিয়েছে ইয়ং পেগাসাসকে। এই দুটোর তুলনায় ধানমন্ডির ম্যাচটি হয়েছে অনেক প্রতিদ্বন্ধিতাপূর্ণ; ভিক্টোরিয়া ২৯৫ রান করেও মাত্র ১৪ রানে হারিয়েছে পারটেক্স গ্র“পকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

প্রথমে ব্যট করতে নেমে মোহামেডান ১০০ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসলেও মিডল অর্ডার ব্যাটসম্যনদের দায়িত্বশীল ব্যাটিং নিরাপদ জায়গায় পৌঁছে দেয় তাদের। এর মূলে ফয়সাল হোসেন, পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গে ৫৫ রান যোগ করে সাকিব আল হাসান (৪০) আউট হয়ে গেলেও বিপদে পড়তে হয়নি। ষষ্ঠ উইকেট জুটিতে সগীরকে (৪১) সঙ্গী করে ৭৮ রান যোগ করে দলকে ২৩৩ রানে নিয়ে গিয়ে তবেই আউট হন ফয়সাল হোসেন (৬৭)। মোহামেডানের ২৭৬ রানের জবাব দিতে নেমে হাসিবুল হোসেন (৪/৪৪) ও মঞ্জুরুল ইসলামের (৩/২০) মারাতœক বোলিংয়ের মুখে ইন্দিরা রোডের ইনিংস শেষ হয়ে যায় ১৮০ রানেই।  সর্বোচ্চ ৫৬ রান করেছেন আশিকুর রহমান।

নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে টস জিতে ইয়ং পেগাসাস ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে তুলেছে ১৮১ রান। সোনারগাঁ ক্রিকেটার্সের বোলারদের নিখুঁত বোলিংয়ে ৬৬ রানে ৪ উইকেট হারালেও সাইফ আহমেদ (৫৯) শরীফুল্লাহার (৩৯) ব্যাটে ভর করে মোটমুটি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়  ইয়াং পেগাসাসের স্কোর। জবাবে জাতীয় দলের সাবেক দুই ওপেনার আল শাহরিয়ার ও মেহরাবের চমৎকার ব্যাটিং ৪০.৩ ওভারেই অনায়াস জয় এনে দেয় সোনারগাঁ ক্রিকেটার্সকে। আল শাহরিয়ারের ১৩৫ বলে করা ৯১ রানে আছে ১৩ টি বাউন্ডারি আর মেহরাব ৯৫ বল খেলে ৮ টি চারের সাহায্যে করেছেন ৬৯ রান।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়ার সঙ্গে দারুণ লড়াই করেছে পারটেক্স গ্র“প। ভিক্টোরিয়াকে ব্যাট করতে পাঠিয়ে প্রথমদিকে পারটেক্স নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলেও পরে সেই ধারা বজায় রাখতে পারেনি। পারেনি জাফর কোরেশির ঝড়ো ব্যাটিংয়ের জন্য। ৬৮ বলে ৭৯ রান করতে এই পাকিস্তানী মেরেছেন ৯ টি ছক্কা ও একটি চার। তার ছায়ায় থেকে মাহমুদুল্লাহ রিয়াদ (৪৮) ও নাজমুল হোসেন (৪৭) চমৎকার খেলে যাওয়ায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছে ভিক্টোরিয়া। পরে পাকিস্তানী রিক্রুট রাশেদ হানিফ ৭৭ বলে ৩ টি ছক্কা ও ৭ টি চারের সাহায্যে ৯৭ রান করলেও পারটেক্স জিততে পারেনি। ওয়াসকুরুনির বলে রাশেদ হানিফ আউট হওয়ার সময় দলের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৭৯ রান। তারপর মাত্র দুটো রান যোগ করতে পেরেছ পারটেক্স। এছাড়া রফিকুল ইসলাম করেছেন ৬০ রান ।