সেমি-ফাইনালে শারাপোভা -ক্লাইস্টার্স আর সেরেনা - ভাইদিসোভা মুখোমুখি
প্রথমে দুই রাশান, তারপর দুই বান্ধবীর লড়াই। শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা বনাম আনা চাকভেতাদজে আর কিম ক্লাইস্টার্স বনাম মার্টিনা হিঙ্গিস। অন্যরকম আকর্ষন ছিল মেয়েদের দুই কোয়ার্টার ---ফাইনালে। বুধবার সে লড়াইয়ে জিতেছেন শারাপোভা আর ক্লাইস্টার্স। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে এবার মেয়েদের সেমি --- ফাইনালে মুখোমুখি হচ্ছেন শারাপোভা ---- ক্লাইস্টার্স আর সেরেনা --- ভাইদিসোভা।
অনেকদিন পর কোর্টে ফেরা সেরেনা উইলিয়ামস শেষ চারে ওঠা নিশ্চিত করেছিলেন মঙ্গলবার। ভাইদিসোভাও সেদিনই উঠে যান সেমি --- ফাইনালে। এ দুজনের ম্যাচটি হবে বৃহস্পতিবার।
অন্য সেমি --- ফাইনালটি হবে আগামী শুক্রবার। সেখানেই ক্লাইস্টার্স লড়বেন শারাপোভার সঙ্গে। বুধবার দিনের প্রথম ম্যাচে স্বদেশী আনা চাকভেতাদজের বিপক্ষে বেশ কষ্ট করে জিতেছেন শীর্ষ বাছাই শারাপোভা। জয় এসেছে ৭ -- ৬, ৭ --- ৫ --- অর্থাৎ সরাসরি সেটেই। তবে স্কোর লাইনই বলে দিচ্ছে চাকভেতাদজের বিপক্ষেও অনায়াস জয় পাননি রুশ সেনসেশন। দ্বাদশ বাছাই প্রতিপক্ষ দু সেটেই দুবার করে সার্ভিস ব্রেক করেছেন, তারপরও শারাপোভা পার পেয়েছেন সম্ভবত অভিজ্ঞতার জোরে। অবশ্য ম্যাচে পায়ের ইনজুরি কিছুটা ভুগিয়েছে, এটাও ঠিক। দ্বিতীয় সেটে একবার শুশ্র“ষাও নিতে হয়েছে তাকে।
যা হোক, পারফরম্যান্স আশানুরুপ না হলেও সেমি --- ফাইনালে উঠে যাওয়ার একটা স্বীকৃতি এমনিতেই পাবেন শারাপোভা। আগামী সপ্তাহে ডব্লিউটিএ নতুন যে র্যাঙ্কিং ঘোষনা করবে, সেখানে তার নামই থাকবে সবার ওপরে। সেমি -- ফাইনালে ক্লাইস্টার্সকে আর তারপর ফাইনালের প্রতিপক্ষকেও হারাতে পারলে অবশ্য রুশসুন্দরীর র্যাঙ্কিংয়ের শীর্ষে আরোহন আরো আনন্দময় হবে।
ক্লাইস্টার্স তার পুরোনো বান্ধবী মার্টিনা হিঙ্গিসের সঙ্গে যে রকম খেলেছেন তাতে শারাপোভা সেমিফাইনালে জয় আশা করতেই পারেন। কোয়ার্টার ফাইনাল ৩ ---৬, ৬ ---৪, ৬ --- ৩ গেমে জিতে মেয়েদের সাবেক বিশ্বসেরার উৎফুল্ল হওয়ার কথা থাকলেও ক্লাইস্টার্সের ঠোঁটে তৃপ্তির হাসি ছিলনা। থাকবে কি করে, ৬২ টি ‘আনফোর্সড এরর’ করেও ষষ্ঠ বাছাই হিঙ্গিসের বিপক্ষে যে পরাজয় এড়াতে পেরেছেন এ তো তার জন্য অনেকটা সৌভাগ্যের ব্যাপার! অবশ্য তৃতীয় সেটে তিনবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হিঙ্গিস ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ ব্যাপারটাও পক্ষে গিয়েছে ক্লাইস্টার্সের। ম্যাচ শেষে তাই ক্লাইস্টার্স নিজের লড়াকু মনের জয়গানই গাইতে পেরেছেন, পারফরম্যান্সের নয়, “লড়াই চালিয়ে যাওয়া,ভালো করার চেষ্টা করা --- আজ এই একটি কাজই ভালো করেছি। আজ আমি ভালোভাবে বলই দেখছিলাম না। এমন দিনে শুধু অনুকূল সময় আসবে --- এ আশা করে লড়াই জারি রাখা যায় । আমার ক্ষেত্রে তা---ই হয়েছে।”
পুরুষদের সিঙ্গেলসে বুধবার অঘটনের শিকার হয়েছেন তৃতীয় বাছাই, রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কো। ৫ সেটের এক ম্যারাথন ম্যাচে তাকে ৩ ---৬, ৬ --- ২, ৬ ---- ১, ১ --- ৬, ৫ --- ৭ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন টমি হাস। জার্মান দ্বাদশ বাছাই হাস শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবেন স্পেনের রাফায়েল নাদাল আর চিলির ফার্নান্দো গঞ্জালেস ম্যাচের বিজয়ীর সঙ্গে। প্রথম সেমিফাইনালটি হবে বৃহস্পতিবার। সেখানে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় রজার ফেদেরারের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক।
