২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার কোয়ার্টারফাইনালে মুখোমুখি হিঙ্গিস - ক্লাইস্টার্স

মেয়েদের সিঙ্গেলসে রোববার ছিল শীর্ষ বাছাইদের আতঙ্কের দিন। তবে পরের দিনের চিত্র সম্পূর্ণ বিপরীত। তিনবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন মার্টিনা হিঙ্গিসসহ বলতে গেলে মেয়েদের বাকি সব ফেবারিটই নিজেদের ম্যাচ জিতে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 10:43 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সোমবার অবশ্য প্রথম সেট ৬ -- ৪ গেমে জিতে হিঙ্গিসের বিদায় -- ঘন্টা বাজানোরই ইঙ্গিত দিয়েছিলেন লি না। কিন্তু চীনা প্রতিপক্ষকে পরের দুই সেটে সহজেই (৬ --- ৩, ৬ --- ০ ) হারিয়ে শেষ আটে উঠে যান হিঙ্গিস। চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে কিম ক্লাইস্টার্স   ৬ --- ১, ৭ --- ৫ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার ড্যানিয়েলা হান্তুচোভাকে। ফলে গতবারের মতো আবার কোয়ার্টার ফাইনালে হিঙ্গিসের মুখোমুখি হতে হবে তাকে।

ওদিকে শীর্ষ বাছাই মারিয়া শারাপোভাও ৭ -- ৫, ৬ -- ৪ গেমে জিতেছেন স্বদেশী ভেরা জভোনারেভার বিপক্ষে। তবে প্যাটি øাইডারের শেষ রক্ষা হয়নি। সুইস এই অষ্টম বাছাই হেরে গেছেন রাশিয়ার আনা চাকভেতাদজের কাছে।

পুরুষদের সিঙ্গেলসে পঞ্চম বাছাই জেমস ব্লেক সরাসরি সেটে হেরে {৭ -- ৫, ৬ -- ৪, ৭ -- ৬ (৪)} গেছেন চিলিয়ান ফার্নান্দো গঞ্জালেসের কাছে। অষ্টম বাছাই ডেভিড নালবান্দিয়ানকে হারিয়ে দিয়েছেন জার্মানীর টমি হ্যাস (৪ --- ৬, ৬ --- ৩, ৬ --- ২, ৬ --- ৩)। দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালও হতে চলেছিলেন অঘটনের শিকার। ব্রিটেনের অ্যান্ডি মারের বিপক্ষে তাকে জিততে হয়েছে ৬ -- ৭(৩), ৬ -- ৪, ৪ -- ৬, ৬ -- ৩, ৬ -- ১ গেমের ম্যারাথন লড়াই। অন্য  ম্যাচে রাশিয়ার নিকোলাভ ডেভিডেঙ্কো  ৫ --- ৭, ৬ --- ৪, ৬ --- ১, ৭ --- ৬ (৫) গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে।