২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে সিরিজে ফেরার সুযোগ করে দিলেন আসিফ - কানেরিয়া

ইনজামামের পর জ্যাক ক্যালিস। হ্যাঁ, এবার সেঞ্চুরি মিস হলো তার। সে কারণে দক্ষিণ আফ্রিকাও মিস করে ফেলতে পারে টানা দুই টেস্ট জিতে সিরিজ জিতে নেওয়ার সুযোগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

রোববার ৩ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করার সময় পাকিস্তানের চেয়ে ২৬ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অ্যাশওয়েল প্রিন্স (২২) ছাড়া আর কেউ আউট না হওয়ায় ৫০ রানে এগিয়ে যায় প্রোটিয়ারা। বড় লিড পেতেই পারতো তারা। কিন্তু বিরতির পরই মোহাম্মদ আসিফ প্রথমে গিবস (৪০) তারপর ক্যালিসকে (৯১) ফিরিয়ে দিলে কোনঠাসা হয়ে পড়ে গ্রায়েম স্মিথের দল।

বাউচার (৪৬), পোলক (৩৬) ও আন্দ্রে নেল (২৩*) -- এর সময়োপযোগী  দায়িত্বশীলতা, বিশেষ করে শেষ উইকেটে নেল --- এনটিনি ৪১ রান তোলায় দক্ষিণ আফ্রিকা আর তত অসহায় অবস্থায় নেই। মোহাম্মদ আসিফ (৫/৭৬) আর দানিশ কানেরিয়ার (৪/১০৫) বোলিং সামলে দ্বিতীয় ইনিংসে ৩৩১ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তার মানে, জিততে হলে ১৯১ রান করতে হবে পাকিস্তানকে। খুব কঠিন মনে হওয়ার মতো টার্গেট এটা নয়। তৃতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর    কোনো উইকেট না হারিয়ে ৮ রান।