২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে এগিয়ে রাখলেন ইনজামাম

দু’শতে গুটিয়ে যাওয়ার দল পেয়ে গেল ২৬৫ রান। সুবাদে ১৪১ রানের লিডও। ইনজামাম -- উল হক সেই যে পাকিস্তানকে এগিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকা বাকি সময়ে পারেনি নিজেদের স্বস্তিদায়ক জায়গায় নিয়ে যেতে। দিন শেষে তাদের স্কোর ৩ উইকেটে ১১৫। জ্যাক ক্যালিস (৫০*) আর অ্যাশওয়েল প্রিন্স (২১*) লড়ে যাচেছন পরাজয়ের আশঙ্কা থেকে দলকে দূরে সরাতে। এখনো পাকিস্তানকে দ্বিতীয় বার ব্যাট করাতে ২৭ রান দরকার। জয়ের আশা করতে আরো দুশ‘ রান তো চাই --- ই!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 10:42 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

মধ্যাহ্ন বিরতির আগে দানিশ কানেরিয়া যখন আউট হলেন   পাকিস্তানের স্কোর তখন ৯ উইকেটে ১৯১। সে অবস্থায় পাকিস্তানকে বড় লিড না দেওয়ার পথেই ছিল গ্রায়েম স্মিথের দল। কিন্তু শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আসিফকে (০*) নিয়ে তারপর থেকেই লিড যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা শুরু করলেন অধিনায়ক ইনজামাম। পুরো দায়িত্ব একার কাঁধে নিয়ে এগিয়ে চলার সে এক অসাধারন প্রয়াস। একটু হলে ক্যারিয়ারের ২৬ তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েই যেতেন ‘ইনজি’। কিন্তু তাকে ৯২ রানে রেখে আসিফ এনটিনির ষষ্ঠ শিকারে পরিণত হলে ২৬৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাতেই অবশ্য এসে গেছে ১৪১ রানের লিড। পোর্ট এলিজাবেথের উইকেটে দক্ষিণ আফ্রিকার জন্য এটা বেশ বড় বোঝা। সে বোঝা নামানোর আগেই স্মিথ (১০), এবি ডিভিলিয়ার্স (১৫) আর হাশিম আমলাকে (১৬) হারানোয় বিপদের ইঙ্গিত তো  দেখাই যাচ্ছে।