দেশের গেমস নয়, বাইরের গেমসগুলোতেই আগ্রহ বেশি বিওএ’র
বাংলাদেশ গেমস কিংবা দেশে খেলাধুলা আয়োজনের চেয়ে বাইরের গেমসগুলোর জন্য দল নির্বাচন করাটাই প্রধান কাজ হয়ে গেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের।
সর্বশেষ বাংলাদেশ গেমস হয়েছিল ২০০২ সালে। তার চার বছর পর ধরলে ২০০৬ সালেই বাংলাদেশ গেমসের আরেকটা আসর বসার কথা। সেটা হয়নি। ২০০৭ সালেও হবেই --- এমনটি বলা যাচ্ছে না। কারণ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিনের কন্ঠেই বাজছে অনিশ্চয়তার সুর, “বাংলাদেশ গেমস করতে গেলে অনেক টাকার দরকার। তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে এই টাকার নিশ্চয়তা পাওয়া গেলে আগামী ডিসেম্বরে আয়োজন করার চেষ্টা করবো।” আগের বছর হয়নি কেন ? “দেশে নানা অস্থিরতার মধ্যে গেমস আয়োজনের পরিবেশ ছিল না”ÑÑ বলেছেন ভারপ্রাপ্ত মহাসচিব।
আসলেই কি তাই ? বাংলাদেশ গেমস আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছিল কিংবা বাজেট পাঠানো হয়েছিল সরকারের কাছে --- এমন কোনো খবর কিন্তু জানা যায়নি তখন। বিওএ কোষাধ্যক্ষ মনিরুল হকও তা স্বীকার করেছেন,“কলম্বো এসএ গেমস নিয়ে আমরা নানা ব্যস্ততার মধ্যে থাকায় তা আর করা হয়নি।” অথচ ওই এসএ গেমসের আগে বাংলাদেশ গেমসটা আয়োজন করা গেলে তার একটা ইতিবাচক প্রভাব পড়তো এসএ গেমসে।
যেমন ’৯২ বাংলাদেশ গেমসের ইতিবাচক প্রভাব পড়েছিল ’৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসে। সেটা শুধু মাঠের অ্যাথলেটদের ক্ষেত্রে নয়, সংগঠকদের জন্যও সহায়ক হয়। শুনুন ওই সময়ের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব বশীর আহমেদের মুখে, “আমি দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ গেমস করেছিলাম, তাতে করে আমাদের অর্থাৎ বিওএ’র ভুলত্র“টিগুলো ধরা পড়েছিল। তাই পরের বছর সাফ গেমস আয়োজন করতে গিয়ে ওসব ব্যাপারে আমরা খুব সতর্ক ছিলাম।” সাংগঠনিক উপযোগিতা ছাড়াও দেশের খেলাধুলার ব্যাপ্তি বা উন্নয়নের জন্যও এর ভূমিকা কম নয়। “এই একটা মাত্র প্ল্যাটফর্মে দেশের সব ফেডারেশনের অংশগ্রহণে একটা ক্রীড়া--- উৎসবের মতো ব্যাপার সম্ভব হয়। দেশের বাইরে আর্ন্তজাতিক গেমসগুলোতে সুযোগ না পাওয়া অ্যাথলেটরা এতে অংশ নিতে পারে এবং উঠতি অ্যাথলেটদেরও অনুপ্রাণিত হওয়ার ভাল সুযোগ থাকে। তাই বাংলাদেশ গেমসটা নিয়মিত হওয়া খুব জরুরি” --- বলেছেন সাবেক বিওএ মহাসচিব বশীর আহমেদ।
বাংলাদেশ গেমসের এত ইতিবাচক দিক নিয়ে ভাবার সময় নেই বর্তমান কমিটির। অতীত অভিজ্ঞতা বলে, বিদেশে কোনো গেমসে অংশগ্রহণের সুযোগ সামনে এলে ইতিবাচক কোনো চিন্তা--ভাবনা যেন কাজ করতে চায় না কর্মকর্তাদের মাথায়। এই ধারণাকে আরো পোক্ত করে তুলেছে, বাংলাদেশ গেমস বাদ দিয়ে ইন্দো--বাংলা গেমস নিয়ে বিওএ’র উৎসাহ---উদ্দীপনা। দেশের মাটিতে খেলাধুলা আয়োজন করতে কি আইওসি কিংবা ওসিএ’র কোনো বিধিনিষেধ আছে ? “ বিধিনিষেধ থাকবে কেন ? বললাম তো টাকা পেলেই আমরা উদ্যোগ নেবো”ÑÑ বলেছেন বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব।
অথচ ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওসি) এবং অলিম্পিক কমিটি অফ এশিয়া (ওসিএ) প্রতিমাসে মাসে বিওএ’র অফিস খরচের টাকা পাঠানো ছাড়াও অনেক অনুদান দেয় স্থানীয় খেলাধুলার মানোন্নয়নের জন্য। ওদের অর্থায়নেই ঢাকা স্টেডিয়াম এলাকায় বিওএ’র নিজস্ব ভবনও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু খেলাধুলার বিষয়টা বরাবরই উপেক্ষিত। তারা আইওসি’র কাউন্সিলর; চলে তাদের নিদের্শ মেনেই। আইওসি চার বছর পর পর সূিচ অনুযায়ী অলিম্পিক আয়োজন করতে পারলেও বিওএ দেশে একটা গেমস আয়োজন করতে পারে না। এসএ গেমস, এশিয়াড কিংবা অলিম্পিক এলেই বিওএ--কর্তারা কর্মতৎপর হয়ে ওঠেন, কিছুদিনের জন্য সরকারি টাকায় অ্যাথলেটদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। টাকা যেহেতু সরকার দেয় সেই প্রশিক্ষণ ফেডারেশনও চালিয়ে নিতে পারে। আরেকটা কথা তারা বলেন, প্রশিক্ষণের জন্য অ্যাথলেটদের মাঝে মাঝে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে বিওএ।
বিওএ’র কোষাধ্যক্ষ মনিরুল হক অবশ্য ক্রীড়া উন্নয়নে অলিম্পিক অ্যাসোসিয়েশনের আরো অগ্রনী ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন, “কয়েকটা ডিসিপ্লিন নিয়ে বিওএ আলাদা করে উন্নয়ন পরিকল্পনা করে লক্ষ্য ঠিক করে এগোতে পারে, সেক্ষেত্রে ফেডারেশন সহযোগী ভূমিকায় থাকতে পারে। ক্রীড়া-উন্নয়নে বিওএ অনেক কিছুই করতে পারে।”
বিওএ’র কাউন্সিলরদের তালিকা দেখলেই বোঝা যাবে ফেডারেশনগুলো তথা খোলগুলোকে কতোটা গুরুত্ব দেওয়া হয়েছে। অলিম্পিকে অর্ন্তভূক্ত এমন ডিসিপ্লিনগুলোর প্রত্যেকটি ফেডারেশন থেকে দুজন করে কাউন্সিলর আছেন বিওএ-তে। এই অর্ন্তভূক্তি শুধুই ভোটাধিকারের বেলায় প্রাধাণ্য পায়, মাঠের খেলায় কিংবা ওসব ডিসিপ্লিনের মানোন্নয়নে বিওএ’র কোনো প্রভাব নেই।
