২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিকেএসপিতে বসছে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

২০০৩ সালে বিকেএসপিতে শুরু হয়েছিল আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। আগামী ২০ জানুয়ারি থেকে বিকেএসপিতে বসছে এর পঞ্চম আসর। এ উপলক্ষে রমনা টেনিস কমপে¬ক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিকেএসপির পরিচালক ফারুকুল ইসলাম জানিয়েছেন, “এটা একটা রুটিন টুর্নামেন্ট। ৪ নম্বর গ্রেডের এ টুর্নামেন্টে ১৯ টি দেশের মোট ১২৫ জন খেলোয়াড় অংশ নেবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

১২৫ জন খেলোয়াড়ের মধ্যে ৮৪ জন বালক ও ৪১ জন বালিকা। এখানে তিনটি ক্যাটাগরিতে খেলার সুযোগ পাচ্ছেন খেলোয়াড়রা। বালক, বালিকা উভয় বিভাগেই ২৪ জনের একটি করে বাছাই তালিকা আছে যে তালিকার সবাই অবধারিতভাবেই খেলার সুযোগ পাবেন। আছে বাছাইপর্বের একটি তালিকা, শীর্ষ বাছাইয়ের কেউ না খেললে এখানকার সেরাদের খেলার সুযোগ দেওয়া হবে। আরেকটা হচ্ছে “ওয়াইল্ড কার্ড” ক্যাটাগরি। “আমাদের খেলোয়াড়দের তো র্যাংঙ্কিং অতো ভাল নয়, তাই ওয়াইল্ড কার্ড দিয়ে তাদের খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে”ÑÑ বলেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সানাউল হক। সেই সুবাদে ১৪ জন বালক ও ৬ জন বালিকা মিলিয়ে মোট ২০ জন বাংলাদেশী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।

আগেরবার বাংলাদেশের হেনরি পৃথুল মন্ডল চাইনিজ তাইপের একজনের সঙ্গে জুটি বেঁধে বালক দ্বৈতে শিরোপা জিতেছিলেন। এছাড়া অমল রায় ও রঞ্জন রামের জুটিরও এই টুর্নামেন্টের দ্বৈতে শিরোপা জেতার নজির আছে। এবারও এই দুজন অংশ নিচ্ছেন। ২১ জানুয়ারি আট দিনব্যাপী এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণলয়ের সচিব এ এম এম নাসির উদ্দিন।