বুকের ব্যথায় ভুগছেন ইনজামাম
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক বুকে আঘাত পেয়েছিলেন।
এক্স-রে প্রতিবেদনে ইনজামামের ইনজুরি গুরুতর নয় বলা হলেও তিনি এখনও বুকের ডান পাশে ব্যর্থা অনুভব করছেন।
ইনজামাম ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম ঘন্টা এবং মধ্যাহ্ন বিরতির পর ফিল্ডিং করতে মাঠে নামেননি।
লেগস্পিনার মন্টি প্যানেসারের বল সুইপ করতে গিয়ে ইনজামাম স্ট্যাম্পের উপর পরে গিয়ে বুকে আঘাত পান।
এদিকে পাকিস্তানের কোচ বব উলমার বলেছেন, “এক্স-রে প্রতিবেদনকে ইনজামামের সমস্যা গুরুত্বর নয় বলে জানানো হয়। তবে তিনি বুকের ডান পাশে ব্যথা অনুভব করছেন।”
ইনজামামের ইনজুরির সাথে আউট হওয়ার কোন সম্পর্ক নেই বলেও জানান বব উলমার।
