বিমান দুর্ঘটনায় ক্রনিয়ের মৃত্যুর বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত
২০০২ সালে বিমান দুর্ঘটনায় সাবেক প্রোটিয়াস অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের মৃত্যুর বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত।
৩২ বছর বয়সে মৃত্যুবরণকারী ক্রনিয়েকে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে মনে করা হলেও তার ক্যারিয়ারের সমাপ্তি হয় লজ্জাজনকভাবে। জুয়ারিদের কাছ থেকে ১৩০, ০০০ ডলার গ্রহণ করে ম্যাচ গড়া--পেটার সাথে জড়িত থাকার কথা ক্রনিয়ে নিজেই স্বীকার করেছিলেন। ২০০০ সালে তাকে পেশাদার ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়।
২০০২ সালের পহেলা জুন কেপটাউন থেকে ৪০০ কিলোমিটার দূরে কার্গো বিমান দুর্ঘটনায় ক্রনিয়ে ছাড়াও পাইলট উইলেম মেয়র (৬৯) ও ইয়ান নোকেস (৪৯) মারা যান।
খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি হয়েছে বলে তখন সরকারীভাবে এবং বিমান কর্তৃপক্ষ জানিয়ে ছিল।
