২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশিমাত্রায় ক্রিকেট খেলার কারণে চাপের মধ্যে রয়েছে পাক--ভারত ক্রিকেটাররা: ব্রেয়ারলি

অতিরিক্ত ক্রিকেট ম্যাচ খেলার কারণে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা চাপের মধ্যে পড়ছে বলে মতামত ব্যক্ত করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক ব্রেয়ারলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 12:14 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

তিনি জানান, ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা বেশিমাত্রায় ক্রিকেট খেলে থাকে এবং এই কারণেই উভয় দলই চাপের মধ্যে পড়ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বেশি ম্যাচ খেলার কারণে উভয় দেশের খেলোয়াড়দের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে যার জন্য বিসিসিআই এবং পিসিবি দায়ী।

মাইক বলেন, “বিরতীহিনভাবে ক্রিকেট খেলা হলে খেলোয়াড়রা ফুরিয়ে যায়। বর্তমান সময়ের মত আমাদের সময়ে এত ক্রিকেট খেলা হত না।”

বেশিমাত্রায় ক্রিকেট খেলার কারণেই পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ, রানা নাভেদ এবং স্পিডস্টার শোয়েব আখতার বারবার ইনজুরিতে পড়ছে বলে জানান মাইক।