পেসেতোর পাশে বিশ্বকাপ শিরোপা নিয়ে গেলেন ক্যানাভারো ও জামব্রাতো
সাবেক সতীর্থ খেলোয়াড় জিয়ানলুকা পেসোতোকে বিশ্বকাপ শিরোপা দেখানোর জন্য তুরিন হাসপাতালে নিয়ে গেলেন ইটালিয়ান অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো এবং ফুলব্যাক খেলোয়াড় জিয়ানলুকা জামব্রোতা। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
ইটালির ক্লাব দল জুভেন্টাসের ম্যানেজার পেসোতো আত্মহত্যার চেষ্টা চালানোর পর তুরিন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আজ্জুরিরা বিশ্বকাপ শিরোপা জয়ের পর রোমের ক্রিসকুস ম্যাক্সিমুস রাস্তায় আনন্দ উদযাপন করার পর পেসোতাকে দেখতে তুরিন হাসপাতালে বিশ্বকাপ শিরোপাসহ ইটালি দলের সদস্য ক্যানাভারো ও জামব্রাতো উপস্থিত হন।
তুরিন হাসপাতালের প্রধান প্রফেসর পিয়ারপাওলো ডোনাল্ডো বলেন, “ক্যানাভারো ও জামব্রাতোকে বিশ্বকাপ শিরোপাসহ আসতে দেখে পেসোতো খুশি হয়ে উঠেন। তারা পেসোতোর পাশে পাঁচ থেকে ছয় মিনিট অবস্থান করেন।”
৩৫ বছর বয়স্ক পেসেতো বিশ্বকাপ চলাকালে ২৭ জুন নিজ দপ্তরের জানালা দিয়ে ঝাপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তুরিন হাসপাতালের ডাক্তারা জানিয়েছেন, ধীরে ধীরে পেসেতো সুস্থ হয়ে উঠছেন। তবে অসুস্থ থাকার কারণে ইটালি ও ফ্রান্সের মধ্যেকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দেখেননি তিনি।
