২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও জয়ী শ্রীলঙ্কা

লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান সনথ জয়সুরিয়ার ২০ তম সেঞ্চুরির উপর করে শ্রীলঙ্কা ন্যাট--ওয়েস্ট ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৬ রানে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ইংলিশদের বিরুদ্ধে দারুন নৈপুণ্য প্রদর্শন করেন সাবেক লঙ্কান অধিনায়ক জয়সুরিয়া। তিনি ব্যাট হাতে ১২২ রানের উজ্জ্বল ইনিংসটি খেলার পর ৫২ রানে তুলে নেন তিনটি উইকেট।

টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে ৩১৯ রানের বিশাল স্কোর গড়ে তোলে। জবাবে ২৭৩ রান সংগ্রহ করে ইংল্যান্ডের ইনিংসের চাকা থেমে যায়। এই জয়ের ফলে ন্যাট--ওয়েস্ট ওয়ান ডে সিরিজে ২--০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের পক্ষে কেভিন পিটারসেন সর্বোচ্চ ৭৩ রান করেন। তাছাড়া পল কলিংউড ৫৬ রান করেন।

জয়সুরিয়া ১৩৬ বল মোকাবেলা করে ১৫ টি বাউন্ডারি ও দু’টি ছক্কার সাহায্যে ১২২ রানের ইনিংসটি খেলেন। তিনি মাহেলা জয়াবর্ধনের সাথে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ১৬০ রান সংগ্রহ করে। জয়াবর্ধনে ৬২ বলে ৬৬ রান সংগ্রহ করার পর রান--আউট হয়ে যান।

ইংলিশ বোলারদের মধ্যে স্টিভ হার্মিসন তিনটি এবং সাজিদ মাহমুদ দু’টি উইকেট পেয়েছেন।