২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেটের চুড়ান্ত পর্বে বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং নওগাঁ

ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং নওগাঁ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বৃহস্পতিবার বরগুনা স্টেডিয়ামে বরিশাল (৮৪/৬) চার উইকেটে বরগুনাকে (৭৮/১০), বগুড়া স্টেডিয়ামে রাজশাহী (২৩১/৮) ১২৪ রানে পাবনাকে (১০৭/১০), ময়মনসিংহ স্টেডিয়ামে কিশোরগঞ্জ (২২৩/১০) ১৫১ রানে মুন্সীগঞ্জকে (৭২/১০), ফরিদপুর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ (৭২/২) আট উইকেটে গাজীপুরকে (৭১/১০) এবং নাটোর স্টেডিয়ামে নওগাঁ (১২১/৭) তিন উইকেটে নীলফামারীকে (১২০/১০) হারিয়ে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে।