যুব ক্রিকেটে বাগেরহাট আঞ্চলিক চ্যাম্পিয়ন
ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট। বুধবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাগেরহাট নয় রানে মাগুরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রথম ব্যাট করে বাগেরহাট সবকটি উইকেট হারিয়ে ১৯৫ রান করে। দলের পক্ষে জুপিটার ৪০ এবং আবু তাহের ৩০ রান করেন। রিপন চার উইকেট লাভ করেন।
জবাবে মাগুরা ১৮৬ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের কাইয়ুম হাসান ৪২ রানে পাঁচ উইকেট তুলে নেন। মাগুরার পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সোহান, এছাড়া ৩৩ রান করেন মুক্তার।
এদিকে কুমিল্লা স্টেডিয়ামে লক্ষ্মীপুর (১৬৪/১০) ৪২ রানে হারিয়েছে নোয়াখালীকে (১২২/১০)।
