ফেদেরারকে পরাজিত করে ক্লে--কোর্টের রেকর্ড ছুঁয়ে ফেললেন নাদেল
স্প্যানিশ তারকা রাফায়েল নাদেল রোম মাস্টারস কাপ টেনিসের ফাইনালে শীর্ষ বাছাই রজার ফেদেরারকে পরাজিত করে শিরোপা জয় করেছেন।
রোমে তিনি ৬--৭ (০/৭), ৭--৬ (৭/৫), ৬--৪, ২--৬, ৭--৬ (৭/৫) সেটে সুইস তারকা ফেদেরারকে ধরাশায়ী করেন।
এই জয়ের মাধ্যমে নাদেল ১৯৭৭ সালে আর্জেন্টাইন তারকা গুইলারমো ভিলসের ক্লে--কোর্টে টানা ৫৩ টি ম্যাচে জয়লাভের রেকর্ডটি ধরে ফেলেন।।
সুইস তারকা রজার ফেদেরার বিরুদ্ধে শেষ ছয়বার মাঠে নেমে পাঁচবারই জয় পেলেন নাদেল।
মন্টিকার্লো ও বার্সেলোনার পর রোম মাস্টারস কাপ হল নাদেল তৃতীয় শিরোপা।
এ বছর ফেদেরার টানা ১৩ টি টুর্নামেন্টের ফাইনালে উঠেন এবং পরাজিত হন তিনটিতে। দুবাই ও মন্টিকার্লো টুর্নামেন্টে নাদেলের কাছে এবং সাংহাইতে অনুষ্ঠিত মাস্টারস কাপ টুর্নামেন্টে ডেভিড নেলবেনডেনের কাছে পরাজিত হন।
