২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে দ্রাবিড়

ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস নতুন এলজি আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

আগের র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা অসি অধিনায়ক রিকি পন্টিং এখনও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক ও অসি উদ্বোধনী ম্যাথু হেইডেন রয়েছেন চতুর্থ ও পঞ্চম স্থানে।

প্রোটিয়াস ফাস্ট বোলার মাখায়া এনটিনি এবং অসি লেগস্পিনার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলে টেস্ট বোলারদের শীর্ষে উঠে এসেছেন লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

টেস্টে দারুন অলরাউন্ডিং নৈপুণ্য দেখানোর কারণে প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের এন্ড্রু ফ্লিনটফ।

ভারতের ইরফান পাঠান ও কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন আরেক প্রোটিয়াস শন পোলক।