ইরানি প্রেসিডেন্টকে বিশ্বকাপ মাঠে দেখতে চায় না জার্মানি
জার্মানি আগামী মাস থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল মাঠে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাকে দেখতে চায় না।৷
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আগস্ট হেনিং বিশ্বকাপ টুর্নামেন্টের নিরাপত্তার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “ইরানের প্রেসিডেন্ট বিশ্বকাপ ফুটবল দেখতে জার্মানিতে আসবেন এ ধরনের কোন আমরা কোনও তথ্য আমরা পাইনি।”
তিনি বলেন, “আমরা অবশ্যই আয়োজক হিসেবে আমাদের দায়িত্ব পালন করবো। তবে কাউকে স্বাগত জানানোর ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে হবে।”
গত মাসে ইরান ফুটবল ফেডারেশন জানায়, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে জার্মাতি যেতে পারেন।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে না। বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরান দলসহ মোট চারটি দলকে বিষেয় নিরাপত্তা দেওযা হবে বলেও তিনি জানান। বাকি দলগুলো হচ্ছে - যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও সৌদি আরব।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের প্রায় ৩০০ প্রশিক্ষিত পুলিশ জার্মানিতে নিয়ে আসা হবে। তাছাড়া ইউরোপের বাইরের দেশগুলোর ২০০ পুলিশ কর্মকর্তাও বিশ্বকাপ চলাকালে উপস্থিত থাকবে।
জার্মান র্স্বষ্ট্রমন্ত্রী উল্ফগাঞ্জ শায়েবল বলেন, ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলা এবং নৎসি বাহিনীর হাতে ৬০ লাখ ইহুদি হত্যাকান্ডের বিষয়ে প্রশ্ন করার জন্য তাকে সমালোচনার মুখোমুখি হতে পারেন।
