২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রয় শুরু

২০০৭ সালে প্রথমবারের মত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটারের টিকিট সরাসরি ও অন-লাইনে বিক্রি শুরু হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

www.cricketworldcup.com  ওয়েবসাইটের মাধ্যমে বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হয়।

টিকিট বিক্রির সাথে জড়িত একজন কর্মকর্তা জানান, অন-লাইনে দ্রুত টিকিট বিক্রি হচ্ছে। তবে টিকিট বিক্রির প্রথম দিনে সরাসরি টিকিট কিনতে আসা ক্রেতাদের সংখ্যা কিছুটা কম ছিল।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিশ্বকাপ ক্রিকেট আয়োজক কমিটির সিইও ক্রিস ডেরিং বলেন, “নয় বছর পরিকল্পনার ফসল এই বিশ্বকাপ আয়োজন। এই অঞ্চল ছাড়াও বিশ্ব জুড়ে ক্রেতারা টিকিট ক্রয় করছেন। এটা আসলেই চমদপদ বিষয়।”

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য বেশ কয়েকটি প্যাকেজে বিভিন্ন মূল্যের ৮০০,০০০ টিকিট ছাড়া হয়েছে।