২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে এন্ডারসন ও জোন্সের খেলা অনিশ্চিত

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ইংলিশ ফাস্ট বোলার জেমস এন্ডারসন ও সিমন জোন্সের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 10:15 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

জেমস এন্ডারসনের পিঠে গুরুত্বর চিড় ধরেছে বলে ধারণা করা হচ্ছে । তাকে বুধবার একজন বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হবে।

এদিকে আরেক ইংলিশ ফাস্ট বোলার সিমন জোন্স এখনও ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

কাউন্টি লিগের ক্লাব গ্লামরগনের পক্ষে খেলতে নেমে জোন্স হাঁটুতে পুনরায় ব্যথা অনুভব করেন।

জেমস এন্ডারসন সম্প্রতি ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার মাধ্যমে ইংর‌্যান্ড দলে ফেরেন।

ল্যাঙ্কাশায়ারের এই ফাস্ট বোলার এর আগেও ২০০৩--০৪ মৌসুমে শ্রীলঙ্কা সফরের সময় গোড়ালির ইনজুরিতে পড়েন ও ২০০৪ সালে নিউজিল্যান্ড সফরের সময় ইনজুরির কারণে খেলতে পারেননি।