জাতীয় অ্যাথলেটিকস: মাসুদুল, বিউটি দ্রুততম মানব - মানবী
বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদুল করিম এবং বিজেএমসির নাজমুন নাহার বিউটি ৩১ তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের যথাক্রমে দ্রুততম মানব এবং মানবী হওয়ার গৌরব লাভ করেছেন।
শনিবার আর্মি স্টেডিয়ামে মাসুদুল করিম ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে নির্ধারিত দুরত্ব অতিক্রম করেন। অন্যদিকে বিউটি সময় নেন ১১ দশমিক ৭০ সেকেন্ড।
প্রতিযোগিতায় সেনাবাহিনী ১৭ টি স্বর্ন, আটটি রৌপ্য এবং ১০ টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা বিজেএমসি ১২টি স্বর্ন, ১২ টি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ পদক লাভ করেছে।
