২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ফিল্ডিং পরামর্শক বেসবল কোচ

ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেটারদের ফিল্ডিং নৈপুণ্য বাড়াতে বেসবল কোচ মাইক ইয়াংকে পরামর্শক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

দীর্গ ছয় বছর ধরে খন্ডকালিন পরামর্শক হিসেবে ইয়াং অস্ট্রেলিয়া দলের সাথে কাজ করছেন। তাছাড়া তিনি ব্রিসবেনে তরুণ ক্রিকেটারদের নিয়েও কাজ করছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)’র জেনারেল ম্যানেজার মাইকেল ব্রাউন বলেন, “মাইক অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাথে ফিল্ডিং ও বল থ্রো শেখানোর বিষয়ে কাজ করবেন।”

ইয়াং দীর্ঘ ২৫ বছর ধরে আমেরিকা ভিত্তিক বেসবল দলগুলোর কোচিং করিয়ে আসছেন।