২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠিত

চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনার কারণ অনুসন্ধানে সরকার বুধবার এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

কুমিল্লার জেলা ও সেশন জজ শওকত হোসেনকে প্রধান করে গঠিত কমিশনকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঘটনার কারণ অনুসন্ধান এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করবেন। তাছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে কমিশন প্রতিবেদনে কিছু সুপারিশও করবেন।

গত ১৬ এপ্রিল ওই হামলার ঘটনায় স্টেডিয়ামে দায়িত্বপালনরত অন্তত ২০ সাংবাদিক আহত হন।