২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত চিকিৎসার জন্য বুধবার থাইল্যান্ড যাচ্ছেন আহত সাংবাদিক অনুরূপ টিটু

পুলিশি হামলায় মারাত্মকভাবে আহত দৈনিক পূর্বকোনের ফটো সাংবাদিক অনুরূপ টিটু উন্নত চিকিৎসার জন্য বুধবার থাইল্যান্ড যাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে গত ১৬ এপ্রিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন পুলিশের হামলায় গুরুতরভাবে আহত হন টিটু। ওই ঘটনায় প্রবীন ফটো সাংবাদিক জহুরুল ইসলামসহ অন্তত ২০ সাংবাদিক আহত হন।

টিটু ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিউরোসার্জন ধানিত ধিনধানু’র চিকিৎসাধীন থাকবেন। 

ক্রিকেট বোর্ডের সদস্য অ্যাডভোকেট শাহীন আফতাবুর রহমান এবং টিটুর আত্মীয় তমাল চৌধুরীও তার সাথে ব্যাংকক যাবেন।