২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান পতিতালয় থেকে সৌদি আরব ও ইরানের পতাকা অপসারণ !

বিক্ষুব্দ মুসলমানদের অভিযোগ ও হাঙ্গামা ছড়িয়ে পরার আশংকায় জার্মানির একটি পতিতালয় ভবনের সামনে বিশ্বকাপ ফুটবলের বিশাল বিজ্ঞাপন ব্যানার থেকে ইরান ও সৌদি আরবের পতাকা ঢেকে দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 01:01 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

পতিতালয় ভবনটির বাইরে ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য ২৪ মিটার লম্বা ও ৮ মিটার প্রস্থের ব্যানারে লেখা হয়েছে, “বিশ্ব নারী বন্ধুদের অতিথি।”

বিশ্বকাপ ফুটবলের স্লোগান “বিশ্ব বন্ধুদের অতিথি” কে কিছুটা পরিবর্তিত করে এই লেখা হয়েছে।

ব্যানারে শ্লোগানের নিচে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ৩২ টি দলের পতাকা অংকন করা হয়েছে।