২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে দুর্গতদের জন্য আবুধাবি পাক--ভারত ক্রিকেট সিরিজ থেকে ৭৫ লাখ ডলার সংগ্রহ

আবুধাবিতে অনুষ্ঠিত পাক--ভারত ক্রিকেট সিরিজ বিশ্বের ক্রিকেট ভক্তদের বিনোদন দেওয়া ছাড়াও এই অঞ্চলে শান্তি ও বন্ধুত্ব বজায় রাখতে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত আহসান উল্লাহ খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 11:41 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র সেক্রেটারি নিরঞ্জণ শাহ’র কাছ থেকে ৭৫ লাখ ডলারের চেক গ্রহণের পর রাষ্ট্রদূত বলেন, “আবুধাবির ক্রিকেট ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারদের মানসম্মত খেলা উপভোগ করেছে।” খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র চেয়ারম্যান শাহরিয়ার খানও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত খান আশাপ্রকাশ করে বলেন, যে আনন্দ ও উদ্দীপনা নিয়ে সিরিজে দুই দল খেলেছে তা প্রতিবেশি দুই রাষ্ট্রের মধ্যে শান্তি ও সম্প্রতি বজায় রাখতে সাহায্য করবে।

রাষ্ট্রদূত আর জানান, পাকিস্তানের উত্তরাঞ্চলের ভূমিকম্পে দুর্গত জনগণের জন্য গঠিত তহবিল বৃদ্ধি সিরিজ আয়োজনের অন্যতম কারণ।”

সম্প্রতি আবুধাবি ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহায়ান পাকিস্তানের ইসলামাবাদে একটি হাসপাতাল নির্মাণের জন্য ৫ কোটি এবং মোজাফফরবাদে ৫০০ শয্যাবিশিষ্ট অপর একটি হাসপাতাল নির্মাণের জন্য ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন।