২০০৯ সালের অ্যাশেজ টেস্ট আয়োজন করবে কার্ডিফ
কার্ডিফের সোফিয়া গার্ডেন মাঠে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যেকার ঐতিহাসিক ২০০৯ অ্যাশেজ টেস্ট সিরিজের ম্যাচ। ইংলিশদের প্রিয় ক্রিকেট ভেন্যু ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডকে বদলে কার্ডিফেই খেলা হবে বলে ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়ালশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তবে সোফিয়া গার্ডেন মাঠটি নির্ধারিত সময়ের মধ্যে পুনসংস্কার করতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছে ইসিবি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ২০০৯ অ্যাশেজ সিরিজের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ওভার (লন্ডন), সোফিয়া গার্ডেন, এজবাস্টেন (বার্মিংহ্যাম), হেডিংলি (লিডস), লর্ডস (লন্ডন)।
১৮৮৪ সাল থেকে ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে। শেষবার ২০০৫ অ্যাশেজ সিরিজের টেস্ট ম্যাচ এই মাঠে আয়োজন করা হয়েছিল।
তবে ওল্ড ট্রাফোর্ডে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের এবং ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
ইংল্যান্ড ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে অ্যাশেজ সিরিজ ঘরে তোলে এবং ইংলিশরা চেষ্টা চালিয়ে যাবে সম্মানজনক অ্যাশেজ ট্রফিটি বছরের শেষেও নিজেদের কাছে রাখার।
