বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল শুরু হচ্ছে শুক্রবার
তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে সারাদেশের ছয়টি ভেন্যুতে একযোগে শুরু হচ্ছে বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৩০টি স্কুল ১৬ গ্রুপে ভাগ হয়ে দেশের ১৬টি ভেন্যুতে খেলবে।
পরবর্তীতে ১৬টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল নক আউট ভিত্তিক চুড়ান্ত পর্বে লড়বে। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল যথাক্রমে দুই লাখ এবং এক লাখ টাকা প্রাইজমানি লাভ করবে। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা করে লাভ করবে।
টুর্নামেন্টের ছয় ভেন্যু -সিলেট, ময়মনসিংহ, কক্সবাজার, পটুয়াখালী, ঠাকুরগাঁও এবং মেহেরপুরে শুক্রবার থেকে খেলা মাঠে গড়াবে। এছাড়া কুমিল্লা, সিরাজগঞ্জ, নীলফামারী, ফেনী, ফরিদপুর, পাবনা ভেন্যুর খেলা ৫ মে এবং টাঙ্গাইল, কুড়িগ্রাম, নড়াইল ও নাটোর ভেন্যুর খেলা শুরু হবে ১৫ মে থেকে।
উদ্বোধনী দিনের খেলাসমূহ:
মেহেরপুর ভেন্যু: বাউট সোলায়মানিয়া স্কুল বনাম পারুলিয়া স্কুল, বিডি স্কুল বনাম হাশিমপুর স্কুল।
সিলেট ভেন্যু: আল এমদাদ স্কুল বনাম হাজী কমর আলী স্কুল, মাসুদ চৌধুরী স্কুল বনাম কমলগঞ্জ বহুমুখী স্কুল।
পটুয়াখালী ভেন্যু: গাছানী স্কুল বনাম বেগাতি স্কুল, কাকারদা এমকে স্কুল বনাম সরকারি বয়েজ স্কুল।
কক্সবাজার ভেন্যু: মুরং রেসিডেন্সিয়াল স্কুল বনাম রাঙ্গামাটি সরকারি স্কুল, রামু খিজারি আদর্শ স্কুল বনাম আব্দুল হামিদ স্কুল।
ঠাকুরগাঁও ভেন্যু: মাদারগঞ্জ এমবি স্কুল বনাম তেঘর স্কুল, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সরকার কলেজিয়েট স্কুল বনাম বাংলা হিলি পাইলট স্কুল।
ময়মনসিংহ ভেন্যু: ইসলামিয়া সরকারি স্কুল বনাম শ্রীবরদী এপি পাইলট ইন্সটিটিউট, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ বনাম আজিমুদ্দিন স্কুল।
