প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করছে বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে সফররত অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে এখন বাংলাদেশ ব্যাটিং করছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এই সফরের সময় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দু’টি টেস্ট এবং একদিনের তিনটি আন্তর্জাতিক ম্যাচের সিরিজে অংশ নেবে।
