২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ফিফার কর্মশালা অনুষ্ঠিত

ক্রীড়া সাংবাদিক, লেখক এবং বিশ্লেষকদের ফিফার ফুটবল আইনগুলো সম্পর্কে সম্যক ধারনা দিতে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়ে গেলো ফিফার কর্মশালা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

আসন্ন এএফসি চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এই কর্মশালার আয়োজন করে। ঢাকা ও চট্টগ্রামে ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ কাপ।

এএফসি’র রেফারীজ ডিপার্টমেন্টের পরিচালক নাজির বিন আবদুল্লাহ কর্মশালাটি পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সচিব এবং ফিফা প্রশিক্ষক মনিরুল ইসলাম।

ক্রীড়া লেখক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক, রেফারীজ অ্যাসোসিয়েশনের সভাপতি বশীর আহমেদ এবং সম্পাদক ইব্রাহিম নেসার কর্মশালায় উপস্থিত ছিলেন।