মেলবোর্নে কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন বুধবার
কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কমনওয়েলথ গেসমের অনুষ্ঠান উদ্বোধন করবেন ব্রিটের রানী দ্বিতীয় এলিজাবেথ।
অনুষ্ঠানটির কিছু অংশের বিষয় গোপনীয়তা রক্ষা করা হলেও প্রায় ৫০,০০০ দর্শকের সামনে সরাসরি দু’টি মহড়ার অনুশীলন করা হয়।
কমনওয়েথ গেমসের মুখপাত্র এন্ড্রু ওয়ালশ বলেন, “এই অনুষ্ঠানটি গতানুগতিক অনুষ্ঠানের মত হবে না এবং অনুষ্ঠানটিতে বেশ কিছু নতুন ব্যাপার তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। আমরা চাই মানুষ এর মাধ্যমে নিজেদের নৈতিক উন্নতি সাধনে সচেষ্ট হবে।”
তিনি আরও জানান, “অনুষ্ঠানটি সফর করার জন্য প্রায় ৬,০০০ মানুষ জড়িত রয়েছে এবং তারা তাদের দায়িত্ব অসাধাণতভাবে সম্পন্ন করেছে। আমাদের অনুষ্ঠানটি দু’ভাবে দর্শকরা উপভোগ করবেন। টেলিভিশন দর্শকরা টিভিতে এবং প্রায় ৭০,০০০ দর্শক স্টেডিয়ামে সরাসরি অনুষ্ঠানটি দেখবে।
সম্পূর্ণ নতুন ধাচের অস্ট্রেলিয়ান সঙ্গীত পরিবেশন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানতে এবং তা সরাসরি পরিবেশন করবে মেলবোর্ন সিমফোনি অপেরা।
বুধবার অনুষ্ঠানটি বাংলাদেশ সময় বেলা ৩ ঘটিকায় বিবিসি ১ এ সরাসরি সম্প্রচার করা হবে।
