প্রীতি ক্রিকেটে সাংসদদের বিরুদ্ধে কুটনীতিবিদদের জয়
বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে বৃহস্পতিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে কুটনৈতিক একাদশ।
নিউ ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত খেলায় কুটনৈতিক একাদশ ৫২ রানে হারায় সংসদ সদস্য একাদশকে।
কুটনৈতিক একাদশের ১৮৩ রানের জবাবে সংসদ সদস্য একাদশ ২৩ ওভারে ১৩১ রানে অল আউট হয়ে যায়।
প্রথম ব্যাট করে কুটনৈতিক একাদশ ২৩ ওভারে ১৮৩ রানে করে। দলের পক্ষে ব্রিটিশ হাই কমিশনের মাইক ওয়েস্টব্রুক সর্বোচ্চ ৭৪ রান করেন।
সংসদ সদস্য একাদশের শাহ নুরুল কবির শাহীন ৭৩ রানে ছয়টি এবং ফারুক খান ৫০ রানে তিন উইকেট লাভ করেন।
জবাবে সংসদ সদস্য একাদশ ১৩১ রানে অলআউট হয়। কুটনৈতিক একাদশের হয়ে খেলা ভারতীয় হাই কমিশনের বিবেক চর্তুবেদী ১২ রানে পাঁচ এবং মার্ক ডেট চার রানে দুই উইকেট লাভ করেন।
সংসদ সদস্য একাদশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রেজাউল বারী ডিনা। এছাড়া শাহ নুরুল কবির শাহীন ও সোহেল তাজ ২৫ রান করে সংগ্রহ করেন।
খেলায় সংসদ সদস্য একাদশের নেতৃত্ব দেন পানি সম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমদ, বীরবিক্রম। অন্যদিকে কুটনৈতিক একাদশের নেতৃতেদ্ব ছিলেন ব্রিটিশ হাইকমিশনের মার্ক ডেট।
