চেলসি’র সমর্থকের দুই বছরের কারাদন্ড
ইংল্যান্ডের শীর্ষ স্থানীয় ফুটবল ক্লাব সমূহের অন্যতম চেলসি’র এক সমর্থককে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগে দুই বছরের জেল এবং ১০ বছর ফুটবল মাঠে প্রবেশ নিষিদ্ধ করেছে কিংস্টোন ক্রাউন কোর্ট।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের কিংস্টোন ক্রাউন আদালতের বিচারক এন্ড্রু ক্যাম্পবেল পূণাঙ্গ শুনানি শেষে এ রায় দেন।
চার্লটনে ২০০৪ সালের মার্চে চেলসি’র আয়োজনে উলভারহ্যাম্পটন এবং এ্যাস্টনভিলার মধ্যেকার খেলা শেষ হয়ে যাওয়ার পর উভয় দলের সমর্থকরা কিং’স ক্রস ট্রেন স্টেশনের কাছে মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
উভয় দলের ১৭জন সমর্থককে আদালতে হাজির করে তাদের বক্তব্য শোনা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় চেলসির সমর্থক ২১ বছর বয়সি ব্লিউ হাসকিনসনকে দুই বছরের কারাদন্ড দেন বিচারক।
তাছাড়া ৩৩ বছর বয়স্ক ডেভিড সিম নাম এক ব্যক্তিকেও একই সাজা শোনানো হয়।
