২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ওয়াপদা’র পক্ষে খেলবেন ইনজামাম ও মুশতাক

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইনজামাম উল হক আগামী মৌসুম থেকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে খেলবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

করাচি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 11:41 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

পাকিস্তান ওয়াপদা’র আমন্ত্রণে তিনি দলের পক্ষে খেলতে সম্মত হয়েছেন। ইউনাইটেড ব্যাংক লিমিটেড (ইউবিএল) দল ভেঙ্গে যাওয়ার পর থেকে বেশ কয়েক বছর ধরে কোনও দলের সাথে যুক্ত ছিলেন না তিনি।

ইনজামাম উল হক ওয়াপদা’র আনুষঙ্গিক সকল সুযোগ-সুবিধা এবং বেতন-ভ্রাতা পাবেন। ইতোমধ্যেই তাকে আগামী ঘরোয়া মৌসুমে শক্ত দল গড়ার প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে।

তাছাড়া ওয়াপদা’য় যোগ দিয়েছেন মুশতাক আহমেদ।

ওয়াপদা দলের পক্ষে মোহাম্মদ ইউসুফও খেলবেন বলে আশা করা হচ্ছে ।